অর্থনীতিলিড নিউজ

ইভ্যালিকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

অর্থনীতি ডেস্ক: মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে দূর্নীতিবাজের বিরুদ্ধে জিরো টলারেন্সে অভিযান চালিয়ে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের দিকে নিয়ে যাবার যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেজন্য আপনাকে জানাই ধন্যবাদ ।

মাননীয় প্রধানমন্ত্রী, আজ শেখ রাসেল বেঁচে থাকলে ইভ্যালির রাসেলের মতো হতো কিনা জানিনা । হয়তো ইভ্যালির রাসেলের চেয়েও মেধাবী হতো । কিন্তু ফুটফুটে রাসেলকে আমরা ঘাতকের হাত থেকে বাঁচাতে পারিনি । কিন্তু চাকুরী ছেড়ে দিয়ে তিল তিল করে মেধা , দক্ষতা , শ্রম দিয়ে গড়ে তোলা ইভ্যালিকে একমাত্র আপনিই বাঁচাতে পারেন ।
ইভ্যালির সিইও যদি অপরাধ করে থাকে তাহলে তার অপরাধের শাস্তি আমিও চাই । দৃষ্টান্তমূলক শাস্তি দিন যেমনভাবে অপরাধীদের শাস্তি দিয়ে যাচ্ছেন । তবে অপরাধ না করলে রাসেলের উদ্যোক্তা হবার স্বপ্নকে গলাটিপে মারবেন না।

ইভ্যালি’র পরিচালক (এমডি) রাসেলকে অন্যায়ভাবে মেরে ফেললে একজন রাসেল মরে যাবেনা । মরে যাবে প্রায় ৩ হাজার রাইডার (ডেলিভারিম্যান), কয়েক হাজার সেলার(বিক্রেতা ) এছাড়াও ৩৫ লক্ষ নিবন্ধিত গ্রাহক তো আছেই ।

মাননীয় আপোষহীন প্রধানমন্ত্রী, কিছুদিন আগে আপনিই বলেছিলেন- চাকুরীর পিছে না ছুটে ব্যবসা করতে । ব্যবসা করতে এসে মাত্র ২ বছরে যদি কাদঁতেই হয় তাহলে কেউ কি রাসেলের মতো সাহস করতে পারবে ?

মাননীয় প্রধানমন্ত্রী, যে দুটি পত্রিকা আপনার পিছঁনে ২০টি বছর লেগেও কিছুই করতে পারেনি তাদের একটির অনুমান ভিত্তিক সংবাদের পর হুট করে ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে পুরো কার্যক্রম হুমকির মধ্যে ঠেলে দিয়ে আমরা কি আদৌ উদ্যোক্তা হবার স্বপ্ন দেখার সাহস পাবো ?
মাননীয় প্রধানমন্ত্রী হাজার হাজার সেলার (বিক্রেতা) , লক্ষ লক্ষ গ্রাহকের কোটি কোটি টাকা , বিশ্বের মাঝে বাংলাদেশ থেকে সফল একটি প্লাটফর্ম দাড় করানোর স্বপ্ন দেখাটি কি অপরাধ ? নাকি বাংলাদেশের তরুণদের স্বপ্ন দেখার অধিকার নেই !

মাননীয় প্রধানমন্ত্রী মাত্র দেড় বছরের কম সময়ে বিদেশী ই- কমার্সকে পিছনে ফেলে দেশীয় ই- কমার্স উপরে উঠে আসে ।
ইভ্যালির বিজনেস মডেলের সমস্যা থাকতে পারে কিন্তু দোষী প্রমাণিত হওয়ার আগেই তাকে এমএলএম এবং মানিলন্ডারিং এর মতো গর্হিত কাজে মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে তাকে দোষী প্রমানিত করে তাদের ব্যাংকিং কার্যক্রমকে বন্ধ করে দেয়া কতটা যুক্তিসংগত একটু ভেবে দেখবেন বাংলাদেশের অভিভাবক হিসেবে । যুক্তিসংগত কারন ছাড়াই একমাসের জন্য বন্ধ করায় গোটা ই কমার্স সেকটরের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে । ইভ্যালির কারনে অনেকেই কমমূল্যে পণ্য পেয়েছে । ইভ্যালীর কম মূল্যের কারনে একচেটিয়া বাজার দখল করেছে তবে ভোক্তার স্বার্থে কোন আঘাত হানেনি তবে অনেক ব্যবসায়ীর স্বার্থে লাগায় একটি মহল ফেসবুকে প্রতিনিয়ত বিপক্ষে লিখছে বলে অনেক ভোক্তা মনে করছেন । রাসেল, ইভ্যালি , সেলার( বিক্রেতা) সবাই প্রায় নতুন হবার কারনে ডেলিভারি, রিফান্ড ইত্যাদিতে বিলম্ব হলেও কারো টাকা আত্নসাৎ করার অভিযোগ নেই।
মাননীয় প্রধানমন্ত্রী আইনের চোখে অপরাধী হলে তদন্ত পূর্বক শাস্তি দিন কিন্তু কারো কলকাঠিতে যেন দেশীয় তরুণ উদ্যোক্তার মেধা খুন না হয় আপনার সুদৃষ্টি কামনা করছি ।

এ কে এম কায়সারুল আলম সোহাগ
লেখক ও উদ্যোক্তা

Related Articles

Back to top button