বিশ্ব স্কাউট প্রতিষ্ঠাতার জন্মদিন পালন করলো বিয়ানীবাজার সরকারি কলেজ


আহমদ রেজা চৌধুরী: বিশ্ব স্কাউট প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল’র ১৬০তম জন্মদিন কেক কর্তন করে পালন করলো বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট।
গতকাল বুধবার দুপুর ১ টায় কলেজের রোভার স্কাউট ইউনিটের কাযালয়ে বাংলা বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট ইউনিটের প্রধান মো. শফিকুল ইসলাম’র সভাপতিত্বে ও রোভার স্কাউটার রুমন আহমদ’র সঞ্চালনায় জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ।
বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক প্রশান্ত কুমার মৃধা, ইকবাল করিম তাজওলী, প্রভাষক সরকার মো. শফিউল্লাহ দিদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রোভার স্কাউটার কামরান হোসেন, মাহবুবুল রহমান পাপ্পু প্রমুখ।
উল্লেখ্য, গোপালগঞ্জে রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুট’ অংশকারিদের হাতে অানুষ্ঠানিক ভাবে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।




