
দিরাই প্রতিনিধি: দিরাইয়ে হত্যা মামলার দুই আসামি কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে দিরাই ধল রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হাতিয়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া(৫০),কুলঞ্জ গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য মাসুক মিয়া (৬০)। সূত্র জানায় গত ১৭ জানুয়ারী দিরাই উপজেলার জারলিয়া জলমহাল দখল নিয়ে দুপক্ষের বন্দুক যুদ্ধে নিহত হয় উজ্জল, শাহারুল,তাজুল নামের ৩ জন। এ ঘটনায় রাজনৈতিক কারণেই দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার,দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় সহ ৩৯ জনকে আসামী করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের একরার হোসেন। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে। র্যাব-৯ সুনামগঞ্জের লেফটেন্যান্ট কমান্ডার ফায়ছল আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।