লিড নিউজ

মাধবপুরে ৩ মাতালকে কারাদন্ড

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ৩ মাতালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন উপজেলার শাহপুর গ্রামের নছম উদ্দিন (৬০), আশরাফ উদ্দিন (৩০) ও ইটাখোলা গ্রামের শিবু রক্ষিত (৩৫)।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোকলেছুর রহমান ভ্রাম্যমান আদালত চালিয়ে ৩ মাতালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে।

মাদক সেবন করে মাতলামি করার সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত চালিয়ে আশরাফ উদ্দিন ও নছম উদ্দিনকে ১ বছরের ও শিবু রক্ষিতকে ২ বছরের কারাদন্ড প্রদান করে। উপেেজলা নিবার্হী কর্মকর্তা মো. মোকলেছুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করেন।

Related Articles

Back to top button