লিড নিউজ
সাবেক মেয়র কামরানের হার্টে ৩টি রিং স্থাপন


আবু তালেব মুরাদ: সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র,সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় নেতা বদর উদ্দিন আহমদ কামরানের হার্ট এ আজ সোমবার সকালে এনজিওগ্রাম করে ৩ টি রিং স্থাপন করা হয়েছে।
ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সফলভাবে তাঁর এই রিং স্থাপন করা হয়।
চিকিৎসক সুত্রে জানা গেছে তিনি বর্তমানে সুস্থ্য আছেন।
বদর উদ্দিন আহমদ কামরান নগরবাসীর নিকট দোয়া প্রার্থী কামনা করেছেন।




