ওয়ালটনের চুরি: ৬ লক্ষ টাকার মালামাল জিন্দাবাজার থেকে উদ্ধার


ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর তালতলাস্থ ওয়ালটন প্লাজা শোরুম থেকে চুরি হওয়া প্রায় ৬ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দুপুর ৩টায় চুরির সাথে জড়িত সুনামগঞ্জের হছন নগরের মো. জয়নাল আহমদের ছেলে সোহাগ আহমেদকে (২৯) বন্দবাজার করিমউল্লাহ মার্কেট থেকে আটক করা হয। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জিন্দাবাজারস্থ রাজমণি আবাসিক হোটেল থেকে চুরি হওয়া ৬টি ল্যাপটপসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার সহকারি কমিশনার সাদেক কাউসার দস্তগীর ও ওসি গৌছুল হোসেন।
উল্লেখ্য, গত রোববার দিবাগত রাতে তালতলাস্থ ওয়ালটনের শোরুমের বাথরুমের দেয়াল ভেঙ্গে মোবাইল ফোন, ল্যাপটপসহ ৬ লাখ টাকার মালামাল চুরি করে নিযে যায় চুর। এরপর শোরুম কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পুলিশ সকল মারামাল উদ্ধার করে। মামলা নং- -৩৫, তাং-২৩/১০/২০১৭ খ্রিঃ ধারা-৪৬১/৩৮০ ।
আটককৃত চুরের বিরুদ্ধে সুনামগঞ্জ থানাতে ৩ টি মামলাও রয়েছে বলে জানায় পুলিশ।




