লিড নিউজ

বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল সিলেট সাইক্লিং কমিউনিটির র‌্যালী

কে এম সুহেল আহমদঃ  দেশ মাতৃকার বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই বাঙ্গালীরা বিজয়ের উচ্ছ্বাসে মেতে উঠে বিভিন্ন সময়ে জাতীয় দিবসগুলো আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করে আসছে। সেই আনন্দ জেগেছে বাঙালির মনে প্রাণে সে-সব উত্তাল সময়ে, সেইসব মহান দিবসের মতোই অসাম্প্রদায়িক প্রগতিশীল দেশপ্রেমিকদের জন্য অবশ্য পালনীয় বিষয় হয়ে উঠেছিল বাংলা নববর্ষ পালন।

নববর্ষ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। তাই পহেলা বৈশাখকে ঘিরে সিলেটের সবচেয়ে বৃহৎ আয়োজন তারুণ্যের বৈশাখের পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল (শুক্রবার) সিলেটে সাইকেল র‌্যালী করবে জনপ্রীয় ব্যাতিক্রমধর্মী ঐতিহ্যবাহী সাইক্লিষ্ট গ্রুপ ” সিলেট সাইক্লিং কমিউনিটি(SCC)”।

সিলেট সাইক্লিং কমিউনিটির এডমিন তরুণ সাইক্লিষ্ট নুরুল করিম মজলুর কাছ থেকে এ বিষয়ে জানা যায়। তিনি বলেন, পহেলা বৈশাখে তাদের গ্রুপ বিভিন্ন রকমারি বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেছে।

এর মধ্যে সকাল ৮টায় তিন শতাধিকের অধিক সাইক্লিস্টদের অংশগ্রহণে বাঙ্গালীর চিরচারিত বর্ণীল সাজে একটি সাইকেল র‌্যালী অনুিষ্ঠত হবে নগরীতে।

র‌্যালিটি সুবিদবাজার পয়েন্ট থেকে নগরীর প্রধান প্রধান রাস্তা ঘুরে নগরীর উপকণ্ঠে জাকারিয়া সিটিতে (এক্সেলসিয়র সিলেট) যাবে।

সেখানে বিভিন্ন অনুষ্ঠান শেষে মধ্যাহৃ ভোজের আয়োজন করা হবে। তিনি এতে উৎসুক সকল সাইক্লিস্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

Related Articles

Back to top button