সিলেট অনলাইন প্রেসক্লাবকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো এপেক্স ক্লাব ও আব্দুল্লাহ ট্রাস্ট


নিউজ ডেস্ক: এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর সহযোগিতায় এপেক্স জেলা-৪ এর উদ্যোগে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সার্জিকেল মাস্ক- গ্লাভস ও আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে kn95 মাস্ক প্রদান করা হয়েছে। গতকাল সোমবার ( ১৫ জুন) দুপুরে অনলাইন প্রেসক্লাব মিলনায়নে এসব উপহার সামগ্রী প্রেসক্লাব সহ সভাপতি গোলজার আহমদ হেলাল এর হাতে পৃথক পৃথকভাবে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, সদস্য আফরোজ খান, জহিরুল ইসলাম মিশু, দেবব্রত রায় দিপন। এপেক্স ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন আইপিএনপি এপেক্সিয়ান এম এ কাইয়ুম চৌঃ,ডিজি-৪ এপেক্সিয়ান মোঃশাহেদুর রহমান শাহেদ, আইপিডিজি এপেক্সিয়ান ইফতেখার মনি,এপেক্সিয়ান শাহ লোকমান আলী। এছাড়াও আব্দুল্লাহ ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিনিধি শাকের চৌধুরী।
এ সময় সাংবাদিক গোলাজার আহমদ হেলাল বলেন, সাংবাদিকদের পেশাগত কাজে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এপেক্স ক্লাব ও অাব্দুল্লাহ ওয়েল ফেয়ার ট্রাস্ট এগিয়ে এসে মানবতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,আপনাদের সকল ভাল কাজে আমরাও আপনাদের পাশে থাকবো।



