লিড নিউজ

বানিয়াচংয়ে উপজেলায় জিপিএ-৫ মাত্র ১টি!

বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৭০.২৭ শতাংশ। গতবারের তুলনায় একধাপ বেশি এবারের ফলাফল। এবছর সারা উপজেলায় মাত্র ১টি জিপিএ-৫ এসেছে। গেল বছর আসছিলো মাত্র দুটি।

উপজেলার ৬টি কলেজ থেকে ১৭৮৫ জন শিক্ষার্থী এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে কৃতকার্য হয়েছে ১২৯৭জন। এদিকে আলিম পরীক্ষায় ২টি মাদ্রাসা থেকে অংশ নেয় ৪৭জন পরীক্ষার্থী।

তাদের মধ্যে পাশ করে ২৫জন শিক্ষার্থী। আলিম পরীক্ষায় পাশের হার ৬৬.৬২ শতাংশ। এবারের ফলাফলে ভরাডুবি হয়েছে সৈয়দ সামসুল হক কলেজের। কলেজে পাশের হার মাত্র ২৪.৪৪ শতাংশ।

Related Articles

Back to top button