লিড নিউজ

সোয়াত এসে পৌছেছে: আত্মসমর্পণের আহবানে সাড়া দিল জঙ্গিরা

নিজস্ব প্রতিবেদক: সোয়াত ঢাকা থেকে সিলেট এসে পৌছেছে। বিকাল ৪টার দিকে তারা ঘটনাস্থলে এসে পৌছে।
এদিকে শিববাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানার’ ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গিরা আত্মসমর্পণের আহবানে সাড়া দিয়েছেন।হ্যান্ড মাইকে পুলিশ বলে, ‘আপনাদের চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনারা শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করুন।’
বেলা ১টা ৪৮ মিনিটের দিকে সন্দেহভাজন এক নারী জঙ্গি উচ্চ কণ্ঠে বলেন, ‘আমরা আল্লাহর পথে আছি। তাড়াতাড়ি সোয়াত পাঠান। দেরি করছেন কেন? আমাদের সময় কম।’ আত্মসমর্পণের আহবানে সাড়ার পর করণীয় ঠিক করতে উপস্থিত পুলিশ কর্মকর্তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেন।

Related Articles

Back to top button