লিড নিউজ
জগন্নাথপুরে সংঘর্ষে আহত ৩

জগন্নাথপুর প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে।
জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে গ্রামের মঞ্জিল মিয়া ও সিরাজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সিরাজ মিয়া (৪৫), সজ্জাদ মিয়া (৪০) ও ছাত্রলীগ নেতা এমদাদুর রহমান সুমন (৩০) সহ কমপক্ষে ৩ জন আহত হন।
গুরুতর আহত সিরাজ মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।




