লিড নিউজ
সিলেটের আঞ্চলিক জনপ্রিয় কমেডি অভিনেতা ‘চান মিয়া’র ইন্তেকাল


নিজস্ব প্রতিনিধি: সিলেটের আঞ্চলিক জনপ্রিয় নাট্যাভিনেতা ‘চান মিয়া’ খ্যাত জুয়েল আহমদ (৩৫) বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ঢাকার এপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…….রাজি
তিনি দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নের নভাগ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল মছব্বিরের পুত্র। দুই দিন পূর্বে জুয়েল ব্রেইন স্টোক করলে তাকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিন মাস পূর্বে জুয়েলের বিয়ের কাবিন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ভাই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি ‘তিন নাটা সিলেটে, তিন নাটা ঢাকায়, টেক্কা খাঁন, কঠাই-মজর, কল ওয়েটিং, তিন নাটা ভুতের আছরে’ সহ ইত্যাদি নাটক করে সিলেটের সবার কাছে ‘চান মিয়া’ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।




