লিড নিউজ

বিয়ানীবাজারে বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজার উপজেলা বিএনপি’ যুগ্ম সম্পাদক ছরওয়ার হোসেনকে বিয়ানীবাজার থানা পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাত ৯টার দিকে মাথিউরা নিউ মার্কেট এলাকার একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষের ঘটনা দায়েরকৃত পুলিশ এ্যাসল্ট মামলার আসামী ছিলেন ছরওয়ার হোসেন। তিনি এ মামলায় আদালতের আত্মসমর্পন না করায় তার বিরুদ্ধে থানায় আদালতের ওয়ারেন্ট ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ তাকে আজ রাতে গ্রেফতার করে।

ছরওয়ার হোসেনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল হক। তিনি বলেন, থানায় আদালতের ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এদিকে ছরওয়ার হোসেনকে গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হোসেন খান।

Related Articles

Back to top button