লিড নিউজহবিগঞ্জ

বাহুবলে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসচাপায় নাসির উদ্দিন (৪৫) নামে এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। নিহত নাসির উদ্দিন উপজেলার চন্দনিয়া গ্রামের নছর আলীর ছেলে। এতে আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার ভোরে বাহুবলের মোহনা কমিউনিটি সেন্টারের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, ভোরে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নাসির উদ্দিন। এ সময় আহত হন অটোরিকশার আরো চার যাত্রী।

আহতদের মধ্যে বাহুবল উপজেলার চালিচারা গ্রামের আছাদ উল্লাহর ছেলে নূর উল্লাহ (৪৩), একই উপজেলার হরিতলা গ্রামের শফিক মিয়া (৪৮) এবং আব্দুল্লাহকে (৪০) গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর হরিতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে সেলিম মিয়াকে (৩৮) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

Related Articles

Back to top button