লিড নিউজ

প্রথম আলোর দেশের সেরা প্রতিনিধি খলিল, আবারও সেরা আলোকচিত্রী আনিস

নিউজ ডেস্ক : ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম আলোর দেশ সেরা প্রতিনিধি পুরষ্কার পেয়েছেন সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান। সিলেটের আলোকচিত্রী আনিস মাহমুদ আবারও সেরা আলোকচিত্রীর পুরষ্কার পেয়েছেন।

শনিবার সকালে প্রথম আলোর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমানের কাছ থেকে দুজন পুরষ্কার গ্রহণ করেন।

প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান

এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ মিডিয়য়া স্টার লিমিটেডের কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রথম আলোর সিলেট অফিসের আলোকচিত্রী আনিস মাহমুদ

সাংবাদিক খলিল রহমান ২০০৬ সাল থেকে প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। তাঁর প্রতিনিধিত্বে ২০১২ সালের দিকে সুনামগঞ্জে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় স্থাপিত হয়েছে। গত এক বছরের কর্মতৎপরতার মধ্যে হাওরে ফসলহানির প্রতিবেদনগুলো বিবেচনায় এনে প্রথম আলো কর্তৃপক্ষ খলিলকে সেরা প্রতিনিধির পুরষ্কার দেন।

আনিস মাহমুদ ২০১০ সাল থেকে প্রথম আলোর সিলেটের আলোকচিত্রীর দায়িত্ব পালন করছেন। ২০১২ সালে ও ২০১৫ সালে তিনি সেরা আলোকচিত্রীর পুরষ্কার পান। এবার তিনি তৃতীয়বারের মতো সেরা আলোকচিত্রী নির্বাচিত হলেন। আনিসের ছবির বিষয়বস্ত সিলেটের প্রকৃতি। রাতারগুল, বিছনাকান্দিসহ সিলেটের বন্য ও প্রাণীবৈচিত্র্যের আলোকচিত্র আনিসের মাধ্যমে বিকশিত হয়েছে। হাওরের ফসলডুবি পরবর্তী অবস্থা আনিসের ক্যামেরা মূর্ত হয়ে উঠেছে।

Related Articles

Back to top button