সিলেট
ওসমানী মেডিকেলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর আত্মহত্যা


সিলেটমিডিয়াডেস্ক :: সিলেট ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান (১৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার সকালে নগরীর সুবিদবাজারের ফাজিলচিশত এলাকার তাছমিয়া টাওয়ারের বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইসরাতের বাবা ডা. মো. হালিম সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষক। তাদের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়।
পুলিশ কর্মকর্তা জেদান জানান, ‘সেহরির পরে কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইসরাত । সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ’




