প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষন


নিউজ ডেস্ক: সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ‘সিলেটে মামলার বাদীকে কোপাল আসামীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। নিউজে প্রকাশিত হয়েছে যে, সিলেট কোর্ট এলাকায় মামলার আসামীকে কুপিয়ে আহত করেছে আসামীরা। সংবাদে মো. রুহুল আমীন, আব্দুস সামাদ খান, মশিউর রহমান চৌধুরী, শিব্বির আহমদ খান, সবুজ আহমদ খান, মোহাম্মদ আলী, আবুল কালাম খান শেখ, জামাল হোসেন চৌধুরী সেলিমকে জড়িয়ে নানা তথ্য দেওয়া হয়েছে। যা আদৌ সত্য নহে। এর সাথে আমরা জড়িত নহে। অথচ, অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় আমাদেরকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কিছু সংখ্যক কূচক্রিমহল তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে সম্পূর্ণ কাল্পনিক ও মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। যার ফলে, আমাদের মান-সম্মান ক্ষুন্ন হয়েছে। আমরা এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সুষ্ঠু ও বস্তু নিষ্ঠু সংবাদ প্রকাশের দাবী জানাচ্ছি। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই, কারণ কোর্ট পয়েন্ট এলাকায় অনেকগুলা সিসি ক্যামেরা রয়েছে, যা ভিডিও ফুটেজ সংগ্রহ করলেই প্রকৃত ঘটনা প্রমানিত হবে।




