সিলেটসিলেট বিভাগ

সিলেটে ৪৫ টাকা দরে পেঁয়াজ কিনে মধ্যম আয়ের মানুষের মাঝে স্বস্তি

আরিফুল ইসলাম: সিলেট নগরীর রিকাবীবাজার ও কিন ব্রিজ মোড়ে ৪৫ টাকা দরে পেঁয়াজ কিনে মধ্যম আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে কিছুটা।

বৃহস্পতিবার সকাল থেকে ৪৫ টাকা দরে প্রত্যেক ক্রেতার কাছে ১ কেজি করে পেঁয়াজ বিক্রি করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি)।

সারা দেশে পেঁয়াজের বাজার যখন অস্থির, ঠিক তখনি ৪৫ টাকা দামে পেঁয়াজ বিক্রি করায় নগরীর ক্রেতাদের মাঝে যেন কিছুটা স্বস্তি নেমে এসেছে।

পেঁয়াজ কিনতে আসা একজনকে জিজ্ঞাসা করা হলে তিনি সিলেট মিডিয়াকে বলেন, যেহেতু প্রতিটি দোকানে এখন ১৩০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে।

আমাদের মত মধ্যম আয়ের মানুষের পক্ষে কিনা সম্ভব না। পেঁয়াজ বিক্রির সময় সব শ্রেনীর মানুষের উপচে পড়া ভীড়ে
আমি সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ১ কেজি পেঁয়াজ কিনলাম। তবে দীর্ঘ ২ ঘন্টা পর পেঁয়াজ পেয়েছি, আমার অনেক ভালো লাগছে।

Related Articles

Back to top button