

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ট্রেনের নিচে ঝাপ দিয়ে সজিব মিয়া নামের এক যুবক আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে প্রেমিকার সামনেই আত্মহত্যা করে সে। নিহত সজিব নরসিংদীর পলাশপুর থানার ঘোড়াশাল চরপাড়ার আমজাদ হোসেনের ছেলে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আফজাল হোসেন বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে নিহত সজিব সিলেট এসে আত্মহত্যা করে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহতের পরিবারের বাড়িতেও স্থানীয় পুলিশ পাঠানো হয়েছে। তাঁর প্রেমিকা আমাদের হেফাজতে রয়েছেন।’




