ক্রেতা শূণ্য কাজীরবাজার, পশুও নেই সিসিকের দুইহাটে


ডেস্ক রিপোর্ট : চলছে করোনাকাল।এরই মাঝে আসছে ঈদ।ঈদুল আজহা, কোরবানির ঈদ। এর প্রধান আনুষ্ঠানিকতা হল পশু কোরবানি।কোরবানির আগে পশুর হাটের স্বাস্থ্যবিধি নিয়েও সরকারি-বেসরকারি নানান পদক্ষেপের অন্ত নেই।আছে আইনশৃঙ্খলা বাহিনীর নানা প্রস্তুতিও।নগরীর প্রধান পশুহাট কাজীরবাজারে সপ্তাহ ধরে গরু-ছাগল উঠলেও ক্রেতাদের আনাগোনা নেই বললেই চলে।আর সিলেট নগরীতে সিটি করপোরেশন নির্ধারিত দু’টি হাটে দেখা মিলছে না কোরবানীর পশুর।
এরই মধ্যে এমসি কলেজ মাঠের দায়িত্ব ইজারাদারকে বুঝিয়ে দিলেও স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষার্থী-অভিভাবকদের আন্দোলনেরমুখে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত হাট চালু হয়নি।শেষ পর্যন্ত আলোচিত এমসি কলেজ মাঠে পশুহাট চালু হবে কী-না তা নিয়ে শঙ্কা রয়েছে।
এমতাবস্থায় কোরবানির পশু সংগ্রহ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন আগ্রাহী ক্রেতারাও। তবে, গ্রামাঞ্চলের প্রচলিত হাটগুলোতে গরু-ছাগল উঠতে শুরু করেছে।এছাড়া বড় খামারগুলোও পরিনত হয়ে উঠছে ছোট হাটে।সেখান থেকে পছন্দের কোরবানীর পশু কিনে নিচ্ছেন ক্রেতারা।পাশাপাশি করোনার সেই ঝুঁকি কমাতে খামার থেকে গরু কেনার প্রতি ঝুঁকছেন অনেকে।
সিলেট প্রাণীসম্পদ অফিসের তথ্য অনুযায়ি, সিলেটে কোরবানির পশুর চাহিদা আছে প্রায় দুই লাখ। কিন্তু স্থানীয় খামারীরা যোগান দিতে পারবেন এর অর্ধেক। অর্থাৎ খামারে কোরবানির পশু আছে লক্ষাধিক।তা দিয়ে আসন্ন কোরবানীর চাহিদা পূরণ হবে না, বাইরের পশু দিয়েই সিলেটের চাহিদা মেঠাতে হবে।
বিয়ানীবাজারের খাসা আমবাড়ির সৌখিন খামারি নাজমুল ইসলাম ফরহাদ বলেন, ‘কোরবানি উপলক্ষ্যে প্রায় একশ’ গরু তৈরি করেছি। ৭০ হাজার টাকা থেকে দু’লাখ টাকা দামের গরুও রয়েছে। এবার করোনার কারণে স্বাস্থ্যবিধি নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। যে কারণে সাধারণ ক্রেতারা এবার খামার থেকেই কোরবানির পশু সংগ্রহে বেশি আগ্রহ দেখাচ্ছেন।’
তিনি বলেন, ‘অনলাইনে আমাদের গরু দেখার সুযোগ রয়েছে। কারণ মানুষ দেখেশুনে গরু কিনবে। তিনি বলেন, শুধু গরু বিক্রি করেই আমাদের দায়িত্ব শেষ নয়, ক্রয়কৃত গরুটি ক্রেতার বাড়িতে পৌঁছানোর দায়িত্বও আমাদের।’
সিলেট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম জানান, ‘বৈশ্বিক মহামারি করোনার কারণে সামনের কোরবানির ঈদের পশু কোরবানিতেও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা রয়েছে। কোরবানির পশুর হাটের জন্য স্বাস্থ্যবিধি ঘোষণা করা হয়েছে। এখন স্বাস্থ্যবিধি মেনে খামার থেকেই গরু কিনতে বেশি আগ্রহী ক্রেতারা। কারণ বাজারে লোকজনের জটলা বেশি থাকে।’
তিনি বলেন, সিলেটে এবার চহিদা ১ লাখ ৯৮ হাজার ৬৮৯ টি পশুর চাহিদা থাকলেও কোরবানির জন্য প্রস্তুত আছে প্রায় একলাখ পশু। তন্মধ্যে গরু-৫৫ হাজার ৩৪৫টি, মহিষ-৮ হাজার ৩৯টি, ছাগল-৬ হাজার ৫২৯টি, ভেড়া-১ হাজার ৬৪৩টি।
সিলেটবাসীর চাহিদা পূরণে বাইরের বিভিন্ন জেলার খামারি, বেপারীদের সাথে আলাপ-আলোচনা করে বাকি পশুরও ব্যবস্থা কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছে সংশ্লিষ্ট দপ্তর।
সিলেট জেলা প্রাণী সম্পদ সূত্র মতে, জেলার উপজেলাভিত্তিক বিক্রয়যোগ্য কোরবানির পশুর সংখ্যা হচ্ছে- সিলেট সদরে গরু-৮ হাজার ২শ’ টি, মহিষ-১৫টি, ছাগল১ হাজার ৭শ’ ৬০টি, ভেড়া-২শ’ ৬০টি।
দক্ষিণ সুরমা উপজেলায় গরু ৬ হাজার ৪শ’ ২৮টি, ছাগল-১ হাজার ৩শ’ ১৫টি, ভেড়া-৪শ’ ১০টি। বিশ্বনাথে গরু-৪ হাজার ৫শ’ ২৯টি, মহিষ ১৫টি, ছাগল ২৩০টি, ভেড়া ৯০টি। বালাগঞ্জ উপজেলায় আছে গরু-৩ হাজার ৫শ’ ২৩টি, ছাগল ৩০০টি, ভেড়া ৮৫টি। ফেঞ্চুগঞ্জে-গরু ২ হাজার ৭শ’ ৮৬টি, ছাগল৭০টি, ভেড়া ১৩টি।
ওসমানীনগর উপজেলায় গরু আছে ৩ হাজার ৬শ’ ৪৪টি, ছাগল ২৯৯টি, ভেড়া ২০০টি। গোয়াইনঘাটে গরু ৩ হাজার ১শ’ ২৩টি, মহিষ ১৩০টি, ছাগল ৪১০টি, ভেড়া ৩৫টি। কানাইঘাট উপজেলায় আছে গরু ৩ হাজার ৫শ’ ৪০টি, মহিষ ২৩৩টি, ছাগল ৫০০টি, ভেড়া ৭০টি। জকিগঞ্জে গরু ৩ হাজার ৪শ’ ৩৪টি, মহিষ ৮৫টি, ছাগল ৩০৫টি, ভেড়া ৩০টি।
জৈন্তাপুরে রয়েছে গরু ৩ হাজার ২শ’ ৫১টি, মহিষ ২৫টি, ছাগল ২৫০টি, ভেড়া ৫০টি। বিয়ানীবাজারে গরু-৪ হাজার ৩শ’ ১২টি, মহিষ ৩৩৫টি, ছাগল ৩০০টি, ভেড়া ১২০টি। গোলাপগঞ্জে-গরু-৫ হাজার ৮শ’ ২৬টি, মহিষ-১৬টি, ছাগল ৫৯০টি, ভেড়া ১৯০টি। কোম্পানিগঞ্জ উপজেলায় আছে গরু ২হাজার ৭শ’ ৪৯টি, ছাগল ২০০টি, ভেড়া ৯০টি।
সিলেটে জেলায় বিক্রয়যোগ্য কোরবানির এই পশুগুলো ক্রেতাসাধারণ চাইলে অনলাইনেও কিনতে পারবেন। প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক ‘অনলাইন পশুর হাট নামে অনলাইন ফেসবুক পেইজে রয়েছে পশুর ছবি ও দাম।
করোনা সংক্রমণ ঠেকাতে এবার অনলাইনে কোরবানির পশু বিক্রির এই উদ্যোগ নিয়েছে সরকার। এতে বিশেষ করে যাতে প্রবাসী ক্রেতারা সুযোগ পান সেই বিষয়টি মাথায় রেখে সাজানো হচ্ছে পরিকল্পনা। ইতোমধো সিলেট জেলা পশুসম্পদ কর্মকর্তাসহ ওয়েবসাইটে লক্ষাধিক গরুর ছবিসহ বিবরণ রয়েছে। আছে মালিক কিংবা খামারির নাম-ঠিকানা। একটি মূল্যও দেয়া আছে। পশুর বর্ণনা দেখে ক্রেতারা উৎসাহী হলে খামারে কিংবা বাড়িতে গিয়েই কিনে আনতে পারবেন কোরবানির পশু। করোনা ভাইরাস থেকে নিজে বাঁচতে অন্যকে বাঁচাতে অনলাইনে পশু কিনতে উৎসাহিত করা হয়েছে সিলেট জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে।
এবারের ঈদে ভারতীয় গরু কোনক্রমেই আসবে না উল্লেখ করে সিলেট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম বলেন, এব্যাপারে সরকার খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছে। দেশীয় গরু দিয়ে দেশের চাহিদা পূরণে শতভাগ সক্ষম প্রাণী সম্পদ অধিদপ্তর। তিনি সিলেটবাসীকে অনলাইনে কোরবানির পশু ক্রয় করার অনুরোধও জানিয়েছেন।




