লিড নিউজ

মাধবপুরে ডাকাত গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের জেলার মাধবপুর উপজেলার গাবতলী এলাকা থেকে মাধবপুরে নূর আলী (৩৮) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। নূর আলী উপজেলার আদাঐর গ্রামের মৃত অলি মিয়ার ছেলে।

মাধবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

খবরের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল জানান, নূর আলীর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। সোমবার বিকেলের মধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button