লিড নিউজ

আজমিরীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার অাজমিরীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ সুমন মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত মাদক ব্যবসায়ী পৌর এলাকার শরীফনগর নয়াবাড়ি এলাকার মোঃ আজম মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ পৌর এলাকার বিভিন্ন মাদকসেবীদের নিকট ইয়াবা বিক্রি করে আসছিল।

 

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বজলার রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন

Related Articles

Back to top button