লিড নিউজ
সিলেট সদরে জামায়াতের সাধারণ সম্পাদক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক জালাল আহমদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সিলেট নগরীর জিন্দাবাজার থেকে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
তার বিরুদ্ধে সিলেট মহানগরের বিভিন্ন থানায় নাশকতা, প্রতারণা, দ্রুত বিচার ও বিস্ফোরক মামলাসহ ৯ মামলার পরোয়ানা ভুক্ত।
জালাল আহমদ জালালাবাদ থানার শিবের বাজারের রায়েরগাঁও গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে। তিনি জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, জালাল আহমদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় নাশকতা, প্রতারণা, দ্রুত বিচার, বিস্ফোরক মামলাসহ ৯টি গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।




