লিড নিউজ

ট্রেনের বগি লাইনচ্যুত: সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফেঞ্চুগঞ্জস্থ মাজগাঁও রেল স্টেশনের কাছে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়।

জানা যায়, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে একটি মালবাহী ট্রেনের বগি মাজগাঁও রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।

মাজগাঁও রেল স্টেশনের ম্যানেজার জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসছে।

তবে পুনরায় রেল চলাচল স্বাভাবিক হতে আরো প্রায় ঘন্টাখানেক লাগবে।

Related Articles

Back to top button