লিড নিউজসিলেট

কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: আধিপত্য বিস্তারের জেরে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া তিনতলা বিল্ডিং নামক এলাকায় শুকুর আলী (৩৫) নামে এক পাথর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বুধবার সকাল সাড়ে ৮টায় কোম্পানীগঞ্জের প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পাথর ব্যবসার আধিপত্য নিয়ে স্থানীয় যুবলীগ নেতা শামীমের সঙ্গে বিরোধ ছিল তার। ঘটনার সময় কোয়ারি এলাকায় মোটরসাইকেলে করে যাচ্ছিলেন শুকুর। এ সময় শামীমের ভাতিজা কেফায়েতের নেতৃত্বে জামাল, হবিব, রাসেলসহ অন্তত ১৫ থেকে ২০ জন লোক তাকে ছুরিকাঘাত এবং বল্লম দিয়ে খুঁচিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শামীমের হুমকিতে প্রাণনাশের আশঙ্কায় কিছুদিন আগে সাধারণ ডায়েরি করেছিলেন শুকুর। সেই আশঙ্কাই তার জন্য আজ কাল হলো।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুকুর ডাকাত ছিলেন। একসময় তা ছেড়ে পাথর ব্যবসায় মনোযোগ দিয়েছিলেন তিনি। এ নিয়ে বিরোধের জের ধরে তাকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button