লিড নিউজ

নগরীর স্কলার্সহোম ক্যাম্পাসে বোমাসদৃশ বস্তু: আতংক

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম ক্যাম্পাসে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির শাহী ঈদগাহ ক্যাম্পাসের সিঁড়ির নিচে এমন বস্তুর দেখতে পেয়ে স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।

তিনি বলেন, স্কলার্সহোম কর্তৃপক্ষ বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ র‍্যাবের বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দিয়েছে।

তারা আসার পর বোমা কিনা সে সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Related Articles

Back to top button