সুনামগঞ্জ

জামালগঞ্জে ইমাম-মোয়াজ্জিনগণের সমন্বয় শীর্ষক আলোচনা সভা

মোঃ আবুল কালাম জাকারিয়া: জামালগঞ্জে ইফা কর্তৃক আয়োজিত ইমাম-মোয়াজ্জিনগণের সমন্বয় শীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

২৭ মার্চ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় জামালগঞ্জ অডিটোরিয়াম হলে ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জের আয়োজনে ইমাম-মোয়াজ্জিনগণের সমন্বয় শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়।

নিকাহ রেজিস্টারর মাওঃ কাজী আব্দুল মুকিত’র সঞ্চালনয় এতে সভাপতিত্ত্ব করেন ইফা শিক্ষক মাওঃ আবুল কালাম আজাদ।

এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ভাটি বাংলার মেহনতি মানুষের প্রিয় ও পরিক্ষীত বন্ধু সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত চৌধুরী,জামালগঞ্জ উপজেলা আওয়ামিলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী,জামালগঞ্জ উপজেলা আওয়ামিলীগ সেক্রেটারী আলহাজ্ব এম.নবী হোসেন,জামালগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসেম, মোঃ রইস উদ্দিন সাবেক সচিব,জামালগঞ্জ উপজেলা নিকাহ রেজিষ্টারর মাওঃ শারফুল বাশার,কাজী আশরাফুজ্জামান যুগ্মসম্পাদক উপজেলা আওয়ামিলীগ।

স্বাগত বক্তব্য রাখেন মাওঃ আব্দুল আওয়াল ইফা সাধারণ কেয়ারটেকার ও ধর্ম বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামিলীগ জামালগঞ্জ,মুফতি আছয়াদুজ্জামান সুপার ভাইজার ইফা জামালগঞ্জ, মাওঃ সিরাজুল ইসলাম মডেল কেয়ারটেকার ইফা জামালগঞ্জ,মাওঃ সুলতান আহমদ,মাওঃ আলী আকবর, মাওঃ মোবারক আহমদ,মাওঃ কবির আহমদ মাওঃ ইলিয়াস আহমদ প্রমুখ। সকল বক্তারা বলেন যদি বঙ্গবন্ধু ইফা প্রতিষ্ঠিত না করতেন তাহলে আজ আমরা এই আয়োজন করতে পারতামনা,সত্যিই তা প্রশংসার দাবিদার। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উক্ত প্রতিষ্ঠানটি গড়ে যান।

যা আজো ইসলাম ও মুসলমানদের ধর্মীয় কাজে আঞ্জাম দিয়ে যাচ্ছে। বাংলার প্রতিটি গ্রামে গ্রামে তার দ্বারা শিক্ষা প্রদান করা হচ্ছে ও ইমামদের সরকারি ভাবে বেতন ভাতা দিয়ে যাচ্ছে,যা আগামিতে ৬৫০০ টাকা হারে দারাবে। এক্ত অনুষ্টানে ইফা’র সকল শিক্ষক/শিক্ষিকাসহ জামালগঞ্জের আপামর জনতা উপস্থিত ছিলেন। পরিশেষে ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জামালগঞ্জের আওয়ামিলেগর নেতৃবৃন্দ ও ইফা কর্মকর্তাগণ।

Related Articles

Back to top button