সুনামগঞ্জ

দিরাইয়ে মনোনয়ন জমা দিলেন যারা  

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের উপস্থিতিতে তারা মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রদীপ রায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য মন্জুর আলম চৌধুরী ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়। ভাইস চেয়ারম্যান পদে যুক্তরাজ্য মিডল্যান্ড যুবলীগের সভাপতি জুবের আলম খুরশেদ, তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক, আওয়ামীলীগ নেতা আরিফুজ্জামান চৌধুরী, যুবলীগ নেতা মোহন চৌধুরী, সর্দার কামাল হোসেন রানা, ছাত্রলীগ নেতা ইমরান আহমদ, জায়ফর মিয়া, তোফায়েল আহমদ চৌধুরীও রুহুল আমিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, রিপা সিনহা ও হেলেনা বেগম খেলা , উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর বিষয়টি নিশ্চিত করেন।

Related Articles

Back to top button