সুনামগঞ্জসিলেট বিভাগ

সুনামগঞ্জে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল

নিউজ ডেস্ক: পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে এই মিছিলটি বের হয়।

মিছিল নিয়ে নেতাকর্মীরা শহর প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী এলাকায় বাধা দেয় পুলিশ। এরপর সেখানেই তারা প্রতিবাদ সমাবেশ করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় এ সময় বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, রেজাউল হক প্রমুখ।

Related Articles

Back to top button