লিড নিউজসুনামগঞ্জ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

ছাতক প্রতিনিধি :: ছাতকে পুর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত আহতের খবর পাওয়া গেছে।

এসময় কৈতক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ১৫জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামে এঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৫রাউন্ড টিআরশেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন জাউয়া বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ ময়নুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সাম্প্রতি ভরাটকৃত দেবেরগাও এলাকার কুড়ি বিলের জায়গা দখল নিয়ে গ্রামের আরশ আলী, ফরিদ মিয়া ও সুন্দর আলী এবং জাফরুল ইসলাম ও ছয়ফুল ইসলামের মধ্যে বিরোধ চলছিলো।

এর জের ধরে মঙ্গলবার দুপুরে জাউয়া বাজারে তালহা টেইলার্সে জাফরুল ইসলাম ও জাহেদ আহমেদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে গ্রামে গিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের প্রায় ৫০আহত হন।

এদের মধ্যে গুরুতর আহত জাফরুল ইসলাম, ময়নুল হক, মাসুম আহমদ, বাবলা মিয়া ও জাকি আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসময় কৈতক হাসপাতালে চিকিৎসা শেষে শামসুল হক (৩০), ইব্রাহীম আলী (১৯), আব্দুল হান্নান (৮০), আব্দুল হেকিম (৩৫), শাহ আলম (২২), শাহ জাহান (২৮), নিজাম (২৬), জহির উদ্দিন (৩০), সুমন (১৮), জাহেদ (২২), সুন্দর আলী (৪৫), সুজন মিয়া (৩০), মারজান আহমদ (২৫), বদরুল আলম (২৮), সায়েদ আহমদ(২৫) কে আটক করেছে পুলিশ।

এব্যাপারে জাউয়া বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ ময়নুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সংঘর্ষ নিবারণে ১৫রাউন্ড টিআরশেল নিক্ষেপ করা হয়েছে। আটককৃতদের ছাতক থানায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button