

বিশেষ প্রতিনিধি:: দিরাইয়ে নিরীহ প্রতিবেশীর বসত ভিটা দখল করতে বসত ঘরে আগুন লাগানোর অভিযোগ পাওয়া গছে। উপজেলার করিমপুর ইউনিয়নের মকসদপুর গ্রামের কৃষক সুহিনুর মিয়া প্রতিবেশী আব্দুল হেকিম ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দিরাই থানায় এ অভিযোগ করেন। এ ব্যাপারে অভিযোগকারী সুহিনুর বলেন,আমার প্রতিবেশী আব্দুল হেকিম আমার দাদীকে বিয়ে করার সূত্রে আমাদের বাড়িতে বসবাস করছেন,আমার বড় বাবার কোনো ছেলে সন্তান না থাকায় আব্দুল হেকিম সম্পদের দাদীর অংশের মালিক হয়ে এখন কৌশলে আমাদের সম্পদ দখল করার পায়তারায় লিপ্ত রয়েছেন, এ নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলে আসছিল, আমাদের সম্পদ দখল করতে না পারায় গত সোমবার দুপুর ২টার দিকে দিন দুপুরে মুসলিম মিয়া, আব্দুল হেকিম,আপ্তা মিয়াসহ ১০-১২জন দেশীয় অস্ত্রসহ পরিকল্পিত ভাবে কেরোসিন দিয়ে আমার বসত ঘরের পিছনে আগুন ধরিয়ে দেয়, আমি তাদের কে বাঁধা দিলে আব্দুল হেকিম, আপ্তা মিয়াসহ কয়েকজন আমাকে মারধর করে আহত করে, তাদের লাগিয়ে দেওয়া আগুনে আমার বসতঘরের বেড়া, চাল ও বাসের খুটি জ্বলে যায় আমার ঘরের ভিতরে থাকা আসবাব পত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়, এতে আমার অন্তত এক লাখ টাকার ক্ষতি হয়, বর্তমানে মুসলিম,আব্দুল হেকিম ও তার সহযোগীরা আমাকে বাড়ি না ছাড়লে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় দিন কাটাচ্ছি। আমি দিরাই থানায় মামলা করেছি । দিরাই থানার এস আই আবু তাহের বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।




