লিড নিউজহবিগঞ্জ

নদীর বাঁধ খুলে দিয়েছে ভারত, বন্যা আতঙ্কে হবিগঞ্জবাসী

হবিগঞ্জ প্রতিনিধি :: ভারতের ত্রিপুরা রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত এবং পানি বৃদ্ধির কারণে খোয়াই নদীর বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে করে হবিগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত এই নদীতে পানি বাড়ছে হু হু করে।

এরই মধ্যে বিপদসীমার ১৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ফলে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে হবিগঞ্জবাসীর মধ্যে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এম এল সৈকত জানান, বুধবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের মাছুলিয়া পয়েন্টে খোয়াই নদীর পানি ছিল ১১.২ মিটার। যা বিপদসীমার ১৭০ সেন্টিমিটার ওপরে।

তিনি আরো জানান, ত্রিপুরা রাজ্যে খোয়াই নদীর উজানে থাকা চাকমাঘাট নামক স্থানে একটি ব্যারেজ রয়েছে। পানি বাড়লে সেই ব্যারেজ খুলে দেয়া হয়। গত কয়েকদিন সেখানে টানা বর্ষণের কারণে পানি বাড়ায় তারা বাঁধ খুলে দিয়েছে। ফলে হবিগঞ্জ দিয়ে প্রবাহিত নদীর পানি দ্রুত বাড়ছে।

Related Articles

Back to top button