লিড নিউজ

যৌতুকের টাকার জন্য গৃহবধুকে পুড়িয়ে মারার চেষ্টা : ভাবী আটক

এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে যৌতুকের টাকা না পেয়ে শরীরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে শ্বশুর বাড়ীর লোকজন। ২২ ফেব্রুয়ারী দুপুরে রিফায়েতপুর ইউনিয়নের টেলিগাংদিয়া গ্রামে চাঁদনী (২০) নামে এক গৃহবধুর গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জানায়, চাঁদনীর স্বামী এলাকার ইউনুচ আলির ছেলে মনিরুল সহ বাড়ীর অপর ৩ সদস্য যৌতুকের ৭০ হাজার টাকা না দিতে পারায় চাঁদনীর গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা চেষ্টা করে, এ সময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার মশিউর রহমান জানান, তার শরীরের ৫৫ ভাগ পুড়ে গেছে। চাঁদনীর বাবা উপজেলার আড়িয়া গ্রামের কামরুল হাসান বাদী হয়ে দৌলতপুর থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছে, মামলা নং ৪১। এঘটনায় মনিরুলের ভাবী সাবানাজ (২৪)’কে পুলিশ আটক করেছে।

দৌলতপুর থানার (ওসি) আহমেদ কবীর হোসেন জানান, এ ঘটনায় জড়িত মনিরের ভাবীকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

Related Articles

Back to top button