ক্যাটরিনা ছুঁটলেন সালমানের বাড়িতে!


বিনোদন ডেস্ক: একটা সময় বলিউডের ‘মোস্ট এলিজিবল’ তারকা সালমান খানের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ক্যাটরিনা কাইফ। সময়টা ২০০৭ সাল। হরিণ শিকার মামলার রায় দিল জোধপুরের নিম্ন আদালত।
সালমানকে সেবার মুম্বাই বিমানবন্দরে ছেড়ে দিয়ে এসেছিলেন ক্যাটরিনা। সালমান গেলেন জেলে। ঠিক পরের দিনই ক্যাটরিনা জোধপুরে। কেন্দ্রীয় কারাগারে গিয়ে প্রেমিককে দেখে এলেন তিনি।
গতকালও সাবেক প্রেমিকার প্রতি টান দেখা গেল ক্যাটরিনার। পাঁচ বছরের কারাদণ্ড পেয়ে দুই দিন জেল খাটার পর জামিনে মুক্ত এ বলিউড তারকা। মুক্তি পেয়েই মুম্বাইয়ে নিজের বাড়িতে চলে আসেন বলিউডের ভাইজান।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে সালমানের বাড়িতে ছুঁটে আসেন ক্যাটরিনা। শুধু তাই নয় কৃষ্ণসার মামলার রায়ের আগের রাতে সালমানের বোন অর্পিতার সঙ্গে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুঁজো দিতেও গিয়েছিলেন ক্যাটরিনা।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সালমান খান জামিন পেয়ে মুম্বাই ফেরার পর প্রথম যে কয়েকটা গাড়ি সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আসে তার একটি ছিল ক্যাটরিনার। অন্যদিকে সালমানের সঙ্গে বর্তমানে যার সঙ্গে প্রেমের গুঞ্জন সেই রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্তুরকে দেখা যায়নি।
সালমানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর রণবীর কাপুরের প্রেমে পড়েছিলেন ক্যাটরিনা। বিয়ে হচ্ছেই, এমন সময়ে সেই প্রেমও চুরমার। শোনা যায়, ‘ব্যাং ব্যাং’-এর শুটিংয়ে হৃতিক রোশনের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতার গুজবই ভাঙনের কারণ। অন্যদিকে সালমানের সঙ্গে নাম জড়ায় জ্যাকুলিন ফার্নান্দেজের।
পুরনো টানাপড়েন সরিয়ে রাখার অনেককিছুই দেখা গেছে কাল। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ সত্ত্বেও মালাইকা অরোরা এসেছিলেন সালমানের সঙ্গে দেখা করতে। এসেছিলেন স্নেহা উল্লাল।
এক সময়ে বলা হত, ঐশ্বরিয়া রায়কে ভুলতে না পেরে তার সঙ্গে মুখের অদ্ভুত মিল থাকা স্নেহাকে নায়িকা করেছিলেন সালমান। জ্যাকুলিনও এসেছিলেন। এসেছিলেন সৎ-মা হেলেন, ববি দেওল, বরুণ ধওয়ান, কবীর খান এমনকি সানিয়া মির্জাও! সালমানের ‘গ্যালাক্সি’-তে তবু সন্ধ্যাতারা একজনই। আর তিনি হলেন ক্যাটরিনা।




