প্রত্যাহার নয়, নিয়মিত বদলি হয়েছেন সিলেটের ডিসি


সিলেট: জেলা প্রশাসকের কার্যালয়ে সাম্প্রতি একটি অপ্রীতিকর ঘটনা নিয়ে কয়েকটি ইলেক্ট্রনিক মিডিয়ায় সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনকে প্রত্যাহার করা হয়েছে মর্মে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রকল্পে পরিচালক হিসেবে বদলী করা হয়েছে। একই প্রজ্ঞাপনে সিলেট সহ ৫টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের আদেশও জারি করা হয়। আজ নতুন জেলা প্রশাসক যোগদান করা কথা রয়েছে, তিনি আসলেই আমি তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলের উদ্যোশ্যে রওয়ানা হব।
কিন্তু আমার চলে যাওয়ার প্রাক্ষালে কিছু মিডিয়াতে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রনোদিতভাবে আমাকে প্রত্যাহার করা হয়েছে মর্মে সংবাদ প্রচার করা হয়েছে। যা অসত্য, বানোয়াট ও অনাকাংখিত। বাস্তবে আমার বদলির সাথে অন্য কোন ঘটনার সম্পর্ক নেই।
তিনি এই বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।



