লিড নিউজ
গোলাপগঞ্জে রনকেলী নওয়াগ্রাম সর: প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন


গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ রনকেলী নওয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় এ উপলক্ষে স্কুলের হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিরেন্দ্র চন্দ্র দাশ, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস মনাক্কা, মাওলানা আব্দুল জলিল ও এলিন চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতি ক্রমে মাওলানা আব্দুল জলিলকে সভাপতি, মনোয়ারা ফেরদৌস মনাক্কাকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। বিধিমালা অনুযায়ী সাধারণ সম্পাদক হন স্কুলের প্রধান শিক্ষক বিরেন্দ্র চন্দ্র দাশ এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন হেলালুজ্জামান হেলাল, হাফিজ আহমদ চৌধুরী, এডভোকেট ময়নুল হক, নুরুল ইসলাম, হুসনে আরা বেগম, রুকশানা বেগম ও এলিন চৌধুরী। এদিকে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সভাপতি শহীদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির পক্ষে সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক বদরুল আলম,গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আজিজ খান, সেক্রেটারি জাহিদ উদ্দিন।




