লিড নিউজ

মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার সিএনজি স্টেশন এলাকা থেকে ৭ কেজি ভারতীয় গাঁজাসহ আ. মান্নান (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার রহমতাবাদ (আমতলী রেল গেইট ) গ্রামের আ. লতিফের পুত্র।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান , শনিবার দুপুরে মাধবপুর থানার এসআই মাসুদুজ্জামান এর নেতৃত্বে পুলিশ উপজেলার নোয়াপাড়া বাজার থেকে গাঁজাসহ আ. মান্নানকে আটক করে।

আটককৃতের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button