লিড নিউজ

বিয়ের আসরে কনেকে গুলি করে হত্যা করল বর

এসবিএন ডেস্কঃ গায়ের জোরে বিয়ে দেওয়ানোর চেষ্টা করা হচ্ছিল কয়েক দিন ধরেই। কিন্তু ২১ বছরের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী কিছুতেই এই বিয়েতে রাজি হয়নি।

পরিবারে লোকের ইচ্ছা ছিল সে তার খুড়তুতো দাদাকে বিয়ে করুক। মেয়ের অমতেই বিয়ের আসর সাজানো হয়েছিল। জোর করে ঘরে বন্দি করে রাখা হয়েছিল পাত্রীকে। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিল মেয়েটা।

এদিকে, বিয়ের আসরে বর হাজির। পাত্রী আসছে না দেখে মাথা গরম হয়ে গেল বরের। সঙ্গে সঙ্গে বন্দুক বের করে পরপর ৩টি গুলি করে বিয়ের আসরেই কনেকে গুলি করে বর। ‘বর’ আবার সম্পর্কে কনের খুড়তুতো দাদা।

মেয়েটির বাবা আবার বিয়ের আসরে রক্তমাখা অবস্থা বসে ছবি আপলোড করেছেন ফেসবুকে। ছবিতে দেখা যাচ্ছে মৃত দেহের সামনে দাঁড়িয়ে বিয়েতে নিমন্ত্রিতরা। পুলিশ খুনের মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে জার্মানিতে। খুন হওয়া পাত্রীটি কুর্দিশ মহিলা।

Related Articles

Back to top button