লিড নিউজ

তিন দিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট: আগামী ৩ দিনের মধ্যে সিলেটের আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি করপোরেশন কার্যালয় সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদারদের সরে যাওয়ার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এ ব্যাপারে নগরীতে মাইকিং করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিলেট নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে সিলেটের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের নিয়ে সোমবার সিলেট সিটি কর্পোরেশনের জরুরী বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

03(4)সভায় সর্বসম্মতিক্রমে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে সভাপতি এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলমকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটি কাউন্সিলর, জেলা প্রশাসনের প্রতিনিধি, বার এসোসিয়েশনের প্রতিনিধি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিকে অন্তর্ভূক্ত করে সমন্বিত একটি কমিটি গঠন করা হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির এক আবেদনের প্রেক্ষিতে গত ২৫ মে সিলেট মূখ্য মহানগর বিচারিক আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরোর এক নির্দেশনায় এক সপ্তাহের মধ্যে ফুটপাত দখলের নৈপথ্যেদের নামের তালিকা চাওয়া হয়। এ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে সিলেটের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের নিয়ে জরুরী বৈঠক ডাকা হয়। বৈঠকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবের সঞ্চালনায় সামগ্রিক বিষয়াদি পর্যালোচনা করা হয়।

Related Articles

Back to top button