লিড নিউজ

গোয়াইনঘাটে পাথর কোয়ারিতে মাটিচাপা: নিহত ৩ শ্রমিক

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি পাথর কোয়ারিতে মাটিচাপা পড়ে তিন শ্রমিক নিহত হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। নিহতরা হলেন- সুনামগঞ্জের গুলের গাঁও এলাকার নাজির হোসেনের ছেলে জাকির হোসেন (২০) ও একই এলাকার ওয়াতির মিয়ার ছেলে গুলাই মিয়া (২২)। তবে আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার মধ্যরাতে সীমান্তের অনিকেত প্রান্তরের (নোম্যান্স ল্যান্ড) কাছাকাছি বাসিত মিয়ার পাথর কোয়ারিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর রাতেই মরদেহ সরিয়ে নেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা দুজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জে নিহতদের মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে।

সিলেটের গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এর আগে গত ২৩ জানুয়ারি সকালে কোম্পানিগঞ্জের আরেফিন টিলার আঞ্জু মিয়ার কোয়ারিতে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় ছয়জন মারা যায়।

Related Articles

Back to top button