লিড নিউজ

কোম্পানিগঞ্জ থেকে ভারতীয় মদ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ফেদারগাঁও এলাকার মাদক ব্যবসায়ি কাচাই মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১হাজার ৪ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করেছে র‌্যাব। তবে এসময় ওই মাদক ব্যবসায়িকে আটক করা যায়নি।

রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক কোম্পানিগঞ্জ থানায় হস্তান্তর পূর্বক পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং আসামী কাচাই মিয়াকে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

Related Articles

Back to top button