লিড নিউজ

পৌরসভায় ব্যালট পেপার পাঠানো শুরু করল নির্বাচন কমিশন

এসবিএন ডেস্ক:
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৩ পৌরসভায় নির্বাচন। নির্বাচন উপলক্ষে শুক্রবার থেকে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ পৌরসভাগুলোতে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপ-সচিব সাজাহান খান জানান, গভার্নমেন্ট প্রিন্টিং প্রেস (বিজি প্রেস) শুক্রবার সকালে থেকে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো শুরু হয়েছে। সাজাহান খান বলেন, ‘সেখান থেকে ভোটের আগের দিন নিরাপত্তা প্রহরায় এসব সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠানো হবে।’ এবারের পৌরসভা নির্বাচনে ১২ হাজারের বেশি প্রার্থী এবং ৭০ লাখের বেশি ভোটার রয়েছে। নির্বাচন তিনটি পদের জন্য ভোটারের তিনগুণ মোট দুই কোটি ১০ লাখের বেশি ব্যালট পেপার ছেপেছে ইসি। এবারই প্রথম স্থানীয় সরকারের এ নির্বাচনে দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচনের সুযোগ রাখা হয়েছে।

Related Articles

Back to top button