লিড নিউজ

বড়লেখায় ৬ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় ঢাকাস্থ মসজিদ কাউন্সিলের উদ্যোগে বন্যাদূর্গত ছয় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) উপজেলার বর্ণি, তালিমপুর ও সুজানগর ইউনিয়নের দুর্গত এ পরিবারগুলোর মাঝে ত্রাণ দেয়া হয়। দূর্গত প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল ও ১ কেজি লবন দেয়া হয়েছে।

পৃথক এসব ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ কাউন্সিলের টিম লিডার ও পরিচালক কাজী ওবায়দুল্লাহ হক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মুজাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা ফরিজ উদ্দিন, মাওলানা মুহিবুর রহমান, তাজ উদ্দিন, হোসাইন আহমদ, শরফ উদ্দিন, যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ সভাপতি তাহমীদ ইশাদ রিপন, খালেদ আহমদ প্রমুখ।

Related Articles

Back to top button