লিড নিউজ
গাড়ি পুড়ানোর মামলায় বিয়ানীবাজার পৌর কাউন্সিলরকে কারাগারে প্রেরণ


নিউজ ডেস্ক : গাড়ি পুড়ানোর মামলায় সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিছবাহ উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।
জানা যায়, ২০১৪ সালে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক সড়কের শেওলা ইউনিয়নের জিরো পয়েন্টে আন্দোলনের নামে গাড়ি পোড়ানোর মতো নাশকতামূলক কর্মকান্ড করেন মিছবাহ উদ্দিন। এ নিয়ে বিয়ানীবাজার থানা পুলিশ তৎসময়ে একটি এসল্ট মামলা দায়ের করেন। এ মামলার (দায়রা জজ ৬২০/জিআর২৬) মিছবাহ উদ্দিন এজাহারভূক্ত আসামী।
এদিকে, একই মামলায় উপজেলা ছাত্রদল নেতা ইসমাইলের জামিন নামঞ্জুর করে তাকেও কারাগারে পাঠিয়েছেন আদালত।




