সিলেটে বিদেশী সিগারেটসহ এক চোরাকারবারি আটক


সিলেটমিডিয়াডেস্ক : সিলেটে ২ লাখ টাকা মূল্যের বিদেশী সিগারেটসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় শাহপরান (রহঃ) থানাধীন শাপলাবাগ ৩নং রোডস্থ ৬২ নং বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে সেলিম আহমদ (৩০)। বর্তমানে সে নগরীর শাহপরাণ (রহঃ) এলাকার শাপলাবাগে সালমা ভিলা বাসা নং- ৬২, রোড নং- ০৩ এর বাসিন্ধা।
তবে এসময় তার আরেক সহযোগী নুনু মিয়া (৬৫) পালিয়ে যান। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের বাসিন্দা। বর্তমানে স্বত্বাধিকারী, স্ন্যাকসবার (আহমদ বোর্ডিং এর নিচে), লালবাজার, বন্দরবাজার।
এসময় শলাকা JET EXCELLENT BLEND SPECIAL FILTER নামীয় বিদেশী সিগারেট জব্দ করা হয়। যার বাজার মূল্যে আনুমানিক ২ লাখ টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, এসআই সৌমেন দাস বাদী হয়ে তাদের আসামী করে শাহপরান (রহঃ) থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।




