লিড নিউজ

হবিগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগন্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে বিলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করা হয়। বিলাল মিয়া উপজেলার বহরা ইউনিয়নের গঙ্গাডুবা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় বিলাল মিয়া তার বাড়ির উত্তর পাশে বাঁশ বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কামরুল হাসান লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button