লিড নিউজ
বড়লেখায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত


বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গ্রামতলা কালিবাড়ি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দু’জন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল করিম (২৫) গ্রামতলা এলাকার সওকত মিয়ার ছেলে। আহতরা হলেন- উপজেলার গাজিটেকা গ্রামের ছাদ উদ্দিনের ছেলে সাদাদ উদ্দিন (১৮) ও মুছেগুল গ্রামের শাহ আলম (২২)।
বড়লেখা থানার এস.আই. মো. মিন্ঠু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।




