লিড নিউজ

শিশুদের স্কুলে টিফিনে দিন ‘স্যুপি নুডুলস’

এসবিএন: আজকাল নুডুলসের স্বাদ বদলাতে অনেকে রেস্টুরেন্টে ‘স্যুপি নুডলস’ খেয়ে থাকেন। কিন্তু ঠিকমতো স্যুপি নুডুলস তৈরির নিয়ম না জানার কারনে ঘুরে ফিরে সেই সাধারণ কায়দার নুডুলসই তৈরি হয়ে যায়। উপস্থাপন করা হইলো বাসায় বসে সেসব না জানা রাঁধুনিদের জন্য ‘স্যুপি নুডুলস’ তৈরির রেসিপি।

প্রথমে একটা প্যান চুলায় বসিয়ে এতে দুই কাপ পরিমাণ পানি, একটি কাঁচামরিচ ফালি করা, সামান্য তেল, তিন চামচ সয়া সস, চার চামচ টমেটো সস, হাফ চামচের কম মরিচ গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে ভাল করে ফুটিয়ে নিন।

এবার এতে নুডুলস দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। নামানোর আগে আগে নুডুলসের প্যাকেটের সাথে থাকা নুডুলস মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে এক/দেড় মিনিট রান্না করুন। এরপর চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠাণ্ডা করুন। এখন বাটিতে ‘নুডুলস স্যুপ’ ঢেলে উপরে শসা-টমেটো-ধনেপাতা কুঁচি দিয়ে হালকা গরম গরম পরিবেশন করুন।

Related Articles

Back to top button