লিড নিউজ
সিলেট নগরী বাগবাড়ী থেকে মোটরবাইক চুরি


নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর বাগবাড়ী নরসিংদী টিলার ১২০ নং জাহানারা ভবনের লন্ডন প্রবাসী আরিজ খাঁনের বাসার সামন থেকে একটি পালসার ( সিলেট ল: ১১ – ০৮৭৮), ১৫০ সিসি লাল রঙের মোটরসাইকেল চুরি ঘটনা ঘটেছে। জানা যায় ২৫ সেপ্টেম্বর সোমবার রাত অনুমান ১১ টার দিকে এ চুরির ঘটনা ঘটে। মোটর সাইকেলের মালিক তালতলা নগর অটোস এর পরিচালক ফখরুল ইসলাম সোহাগ জানান লন্ডন প্রবাসীর বাসায় সামনে মোটরবাইক টি রেখে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে একটি জরুরী কাজে এসেছিলাম প্রবাসীর বাসায় ১৫ মিনিট থাকার পর এসে দেখি মোটর সাইকেল টি নাই। এটি কোন সংঘবদ্ধ চোর এ কাজ করেছে বলে তিনি ধারণা করেছেন।




