লিড নিউজ

বিশ্বনাথে এক শিশু কন্যাকে ধর্ষণ,গ্রেপ্তার ১

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে সাড়ে ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সাজু মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের নভাগী গ্রামের মনফর মিয়ার পুত্র। এ ঘটনায় শিশু কন্যার মামা বাদি হয়ে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন আইনে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ০১ (১.০৩.১৮ইং)।

 

জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই শিশু কন্যা বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিলো। এসময় সাজু মিয়া শিশুটিকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে তার (সাজু) বসত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটিকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি)’তে ভর্তি করা হয়।

ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় কিছু লোক চেষ্ঠা করলে ঘটনার সংবাদ পেয়ে যায় বিশ্বনাথ থানা পুলিশ।

এরপর বুধবার দিবাগত রাতেই অভিযান চালিয়ে সাজুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের ও অভিযুক্ত সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Back to top button